গল্প তাঁর চোখে আমার সর্বনাশ
পর্বঃ৭
নাজমুন_নাহার
যেহেতু পুষ্পদের দাদা বাড়িতে পৌঁছাতে পৌছাঁতে আমাদের প্রায় রাত হয়ে গিয়েছিল,তা-ই আন্টি আমাদের যাওয়ার সাথে সাথেই ডিনারে বসিয়ে দেয়। কোনোরকমে তারাহুরো করে খাওয়াদাওয়া শেষ করলাম আমরা। তারপর মেঘা,রুম্পা আর আমি পুষ্পের বিছানাতেই শুয়ে পড়লাম। অভ্রদেরও ঘুমানোর জন্য আলাদা রুম দেওয়া হয়েছে। ওরাও ক্লান্ত শরীর নিয়ে যে যার মতোন রাতে ঘুমিয়ে পড়েছে।
ভোর পাঁচটা বাজেই হৈচৈ আর চেঁচামেচিতে আমাদের ঘুম ভেঙে গেলো। পুষ্পদের বাড়িটা সিলেটের গ্রামাঞ্চলে হওয়ার কারনে এখানের সংস্কৃতিও অতো আধুনিক না। শুনেছি পুষ্পের দাদা এক কালে এই গ্রামের চেয়ারম্যান। সে কারনে এখানে ওদের দাপটও নাকি অনেক। তা-ই আমাদের নিরাপত্তা নিয়েও এতো উদ্ধিগ্ন হতে হলোনা।
ঘুম থেকে উঠেই আমি আর মেঘা বাড়িটা ভালোভাবে ঘুরে দেখার জন্য বেড়িয়ে পড়লাম। বিশাল যৌথ পরিবার নিয়ে বসবাসের জন্য চারতলা বাড়িটিতে কক্ষের সংখ্যাও অগণিত। বাড়িটা অন্তত পক্ষে বিশ, তিরিশ বছর পুরোনো বলেই মনে হয়েছে। সিঁড়ির ডিজাইনগুলোও অনাধুনিক সময়কার। বাড়ির বাইরে পশ্চিমের দিকে সিঁড়ির অবস্থান। অর্থাৎ যেকোনো ফ্লোর থেকে ছাদে যাওয়ার সময়ে অন্যান্য ফ্লোরের লোকজন সহজেই তাদের দেখতে পাবে। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বাড়ির প্রতিটা ফ্লোরই ঘুরে ঘুরে দেখতে লাগলাম আমরা। ছাঁদের দরজার কাছাকাছি আসতেই আমরা আরোও চমকিত হলাম। কোথা থেকে যেনো একটা মিষ্টি গন্ধ নাকে আসতে লাগলো। ছাঁদে পা রাখতেই মনে হলো কোনোভাবে ফুলের রাজ্যে এসে পড়লাম বোধহয়। পুরোটা ছাঁদজুড়েই অজস্র রকমের ফুলের গাছ। জবা,বেলী,সন্ধামালতী,গন্ধরাজ সহ আরো কয়েক রকমের ফুলের সুভাসে চারিদিকটা অদ্ভুতভাবে স্বর্গের ন্যায় লাগছে। ছাঁদটাকে এই মুহূর্তে কোনো ফুলের দেশ বললেও ভুল হবেনা। দমকা বাতাসে ছাঁদের পূর্বদিকে দু'টো কাঠের দোলনা আপন মনে দুলছে। দোলনার উপরে দু,একটা বই। হয়তো ভোরের দিকে কেউ এখানে বসে বই পড়ে। দোলনাটার কাছাকাছি যেতেই বেশ আগ্রহ নিয়ে একটা বই হাতে নিলাম। ইংরেজি সাহিত্যের মোটা একটা বই। বইটা দেখে বেশ কৌতুহল হলো আমার। এই ছোট্ট, প্রত্যন্ত অঞ্চলে ইংরেজি সাহিত্যের বই পড়ার মতোনও মানুষ হয় সেটা ভেবে ভীষণ ভালো লাগলো। বইটা রেখে এবার রেলিংয়ে ঠেস দিয়ে দাঁড়ালাম। শরীরে কাঁপুনি ধরিয়ে দেওয়ার মতোন ঠান্ডা বাতাস গায়ে লাগতে শুরু করলো। এতো স্নিগ্ধ অনুভুতি আমি আগে কখোনো পাইনি। এই অরণ্যে ঘেরা বাড়িটির উপর কেমন মায়া জন্মে গেলো মুহুর্তেই! আশেপাশে তাকালে শুধু সবুজ আর সবুজ। যেনো এক অন্য জগৎ!
-দোস্ত আমার অসম্ভব ভালো লাগছে রে! এখান থেকে এখন আর যেতে ইচ্ছে করছে না। ইশশশ! আমাদেরও যদি এমন একটা বাড়ি হতো! এতো সুন্দর যায়গা তে!ইচ্ছে তো করছে বাড়ির একটা জুয়ান ছেলেকে বিয়ে করে এখানে পার্মানেন্টলি থাকার ব্যবস্তা করে ফেলি।
মেঘার কথায় আমি বেশ শব্দ করেই হেঁসে ফেললাম। দু'জনেই বেশ কিছুক্ষণ জায়গাটার সৌন্দর্য উপভোগ করলাম। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রেলিংয়ের পেছন হয়ে ঘুরে তাকাতেই বাড়ির পুকুরঘাটে অভ্রদের দেখতে পেলাম। লুঙ্গি পরা অবস্থায় ঘাটের পাকা সিঁড়িতে বসে ছাই দিয়ে দাঁত মাজছে ওরা। হাফ হাতা গেঞ্জিতে, লুঙ্গি পরা অবস্থায় তিনটাকে কেমন অদ্ভুত দেখালো এই মুহূর্তে। লুঙ্গি গুলোর ডিজাইন দেখে মনে হলো খুব সম্ভবত এগুলো পুষ্পের বাপ, চাচাদের লুঙ্গি । আমার ভীষণ হাসি পেলো ওদের এভাবে দেখে। মেঘা হাসতে হাসতে চেঁচিয়ে বলে উঠলো-
-হেইইই বয়েজ! নাইস লুঙ্গি, খুব হট লাগছে তোমাদের!
সাথে সাথে সিফাত আর জাহিদের চেহারার রঙ পাল্টে গেলো। বেচারাদের চোখ, মুখ দেখে বোঝা গেলো এরা আগে কখোনোই লুঙ্গি পরেনি। তা-ই লজ্জাও এঁরাই বেশি পাচ্ছে। অবশ্য অভ্রও কখোনো লুঙ্গি পরেনি বলেই আমি জানি। তবুও, বেটার চেহারায় এতোটুকুও অস্বস্তিবোধ দেখা গেলোনা। কেমন নির্বিকার ভঙ্গিতে দাঁত মাজতে লাগলো অভ্র।
-মিতু, দেখ দেখ মেয়েগুলা কেমন লুচুদের মতোন অভ্রদের দিকে তাকাই আছে।
মেঘার কথায় আমিও ওর হাত অনুসরন করে তাকালাম। দু,তিন টা অল্পবয়সী মেয়ে ঘাটের পাশের বড় গাছটার ঠেস দিয়ে দাঁড়িয়ে অভ্রদের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। বয়স ষোলো কিংবা সতেরোর বেশি হবেনা। খুব সম্ভবত এরা পুষ্পের চাচাতো,জেঠাতো বোন হবে।
এই দৃশ্য দেখে রাগে আমার গা জ্বলে যাওয়ার উপক্রম হলো। ইচ্ছে হচ্ছিলো মেয়েগুলোকে ধরে ঠাস ঠাস করে গালে চর বসিয়ে দেই। ওদের বিশেষ নজর যে অভ্রের দিকেই সেটাও আমি হাড়ে হাড়েই বুঝতে পারলাম। এদের নাটক আর না বাড়াতে, হনহনিয়ে নিচে নেমে পড়লাম আমরা।
-এক্সকিউজ মি,আপুরা কোন ক্লাসে পড়ছো?
মেঘার প্রশ্নে, মেয়েগুলোর মধ্যে দেখতে চঞ্চল ধরনের একজন জবাব দিল-
-আমরা ক্লাস টেনে পড়ছি আপু। আপনারা গতকাল এসেছেন তাইনা? ওইযে কালো টি-শার্ট পরা ছেলেটা উনিও কি আপনাদের ফ্রেন্ড?
স্থানীয় সিলেটি হওয়ার সত্বেও শুদ্ধ বাংলায় ওকে কথা বলতে দেখে আমি কিছুটা বিস্মিত হলাম। অবশ্য আসার পর থেকে বাড়ির সবাইকেই শুদ্ধ বাংলাতেই কথা বলতে দেখছি।কিন্তু এই মেয়ে অভ্রকে এমন উনি উনি করছে কেনো?মেঘা ভ্রু কুঁচকে আমার দিকে একবার চেয়ে পূনরায় ওদের জিজ্ঞেস করলো-
-কেন আপুরা? কালো টি-শার্ট পরা ভাইয়াটা কি করেছে তোমাদের সাথে?
ফর্সা দেখতে মেয়েটা লাজুক হেঁসে জবাব দিল -
-না না আপু, উনি কিছুই করেনি। আসলে আমার উনাকে খুব পছন্দ হয়েছে। যদিও আমি দেখতে ফর্সা আর উনি শ্যামবর্নের,তবুও আমার উনাকে ভীষণ ভালো লেগেছে। উনার চেহারায় একটা মায়া আছে। কেমন নেশা ধরা চোখ,হাঁটার স্টাইল,ছুড়ির মতে ধারালো চোখ, উফ উফ উনার কথা চিন্তা করতেই কেমন পাগল পাগল লাগছে। বিয়ে করলে আমি উনাকেই করবো। গায়ের রঙ দেখে তো আর ভালো লাগা হয়না না তাইনা? ওহহ, বাই দ্য ওয়ে উনি কি সিঙ্গেল?
ওর কথা শুনে আমি আর মেঘা যেনো আকাশ থেকে পরলাম। মেয়ে বলে কি! এইটুকুনি মেয়ে এই দামরা বেটাকে নিয়ে আকাশ বাতাস স্বপ্নও দেখা শুরু করে দিয়েছে? মাই গড! এতটুকু ইতস্ততও করলো না। কেমন ঢেঙঢেঙিয়ে বলে দিল, উনাকেই ভালো লেগেছে। চোখ,স্টাইল সব খেয়াল করে বসে আছে কী সাংঘাতিক! আবার কালারশ্যামিং হচ্ছে? তুই কোথাকার ঐশ্বরিয়া রে? বদের হাড্ডি একটা! ইচ্ছে তো করছে বিনা অপরাধে তোর যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা করিয়ে দেই!
আমার চেহারা দেখে হয়তো মেঘা ভেতরের আকাশ বাতাস এক করা রাগটা বুঝতে পারলো। মেঘা বেশ স্বাভাবিক ভাবেই জবাব দিল-
-আহারে! ছোট্ট আপু তোমার জন্য খুব মায়া হচ্ছে আমার!
মেঘার কথা শুনে মেয়েগুলো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো।
মেঘা পূনরায় বললো
-তুমি দেখতে তো মাশাআল্লাহ অনেক সুন্দরী! কিন্তু তোমার পছন্দ এতো বাজে কেনো সেটাই বুঝতে পারছিনা।(আফসোসের স্বরে)
পূনরায় মেয়েগুলো নিজেদের মুখ চাওয়াচাওয়ি করলো। তারপর একজন জিজ্ঞেস করলো-
-কেনো আপু? এভাবে কেন বলছো?
মেঘা এবার বেশ সিরিয়াস মুখভঙ্গি করে বলতে লাগলো-
-ওইযে কালো শার্ট পরা ভাইয়াটাকে দেখছো?এই ছেলে তো বিবাহিত।
মেয়েগুলো বিস্ময় নিয়ে বললো-
-বলো কী!
-তাহলে আর বলছি?ওকে দেখতে জুয়ান মনে হলে কি হবে? ওর কিন্তু একটা সাত বছর বয়সী বাচ্চাও আছে। যাকে বিয়ে করেছে ওই মেয়েটাকেও এক রত্তি শান্তি দিচ্ছেনা গন্ডার টা। এর তো বউ পেটানোর ব্যামো আছে। আহারে! দিনের পর দিন মার খেয়েও বেচারী বাচ্চাটার দিকে তাকিয়ে সংসার করে যাচ্ছে!(শব্দ করে নিঃশ্বাস ফেলে)
-সে কী?বাপরে! কি সাংঘাতিক লোক! তোমাকে অনেক ধন্যবাদ আপু। আসলে আমি কেবল উনার সম্পর্কে এতো বিস্তারিত জানিনা। তোমরা প্লিজ আর কাউকে বলো না আমি যা বললাম। আব্বু জানলে মেরেই ফেলবে আমাকে।
মেঘা কৃত্রিম সহানুভূতি দেখিয়ে মাথা নাড়ালো। আমি তখনো মিটিমিটি হাসছি। মেয়েগুলো চলে যেতেই আমি আর মেঘা একসাথে শব্দ করেই হেঁসে ফেললাম। একদম উচিৎ হয়েছে।
সিলেটে বর্ষাকাল ছাড়াও সময় অসময়ে হুটহাট বৃষ্টি শুরু হয়ে যায়। এই সেঁতসেঁতে পরিবেশেই আমার গুনধর বন্ধুদের বৃষ্টিতেই পুকুরে পানিতে গোসল করার ইচ্ছা জাগলো। আমাদের হাতে শার্ট প্যান্ট ধরিয়ে দিয়ে ঘাটের সিঁড়িতে বসিয়ে নেমে পড়লো ওরা। বিরক্ত হওয়ার সত্বেও এই দুপুর বেলায় এদের কাপড় নিয়ে বসে থাকতে হলো আমাদের। অভ্র শর্ট প্যান্ট পরে নামলেও বাকি দু'জনের পরনে তখনো ছিল সকালের লুঙ্গিই। উপায়ন্তর না পেয়ে বসে বসে এই দামড়াগুলোর লাফালাফি দেখতে হচ্ছে। সিফাতের মতে 'আশেপাশের মেয়েরা ওঁদের ইজ্জত লুটে নেওয়ার ধান্দায় আছে' তা-ই সেইফটির জন্য আমাদের বসে থাকতে হবে। অবশ্য ওর কথা যে একেবারে ফেলনা তা-ও না। যার নমুনা আমি সকালেই দেখেছি। মেয়েগুলো যে সকালে মেঘার সাজানো মহা বড় মিথ্যা কাহিনী একেবারেই বিশ্বাস করেছে তা-ও না। এই ৩,৪ ঘন্টা গবেষণা করে এরা কনফার্ম হয়ে গিয়েছে, অভ্র বিবাহিত নয়। সবটাই আমাদের সাজানো।
লাফালাফির এক পর্যায়ে এদের চেঁচামেচি শোনা গেলো। সিফাত গলা সমান পানিতে নেমে অগ্নিমূর্তি রুপ ধারন করে বললো-
-ভালোয় ভালোয় কইলাম দিয়া দে জাহিদ্দায়া! আমি কিন্তু ট্রিপল নাইনে ফোন দিমু কইলাম।
-আরে বাপ, আমি নেই নাই বিশ্বাস কর।
-তুই না নিলে কে নিসে? এমন আকাম অভ্র জীবনেও করবো না।
-তুই চাইলে চেক করতে পারোস আমারে।
-শা*লা **** কি চেক করুম তোরে? আমি স্পষ্ট ফিল করছি তুইই টান মারসোস!
ওদের আলোচনার বিষয়বস্তু তখনো আমাদের বোধগম্য হয়নি। কথা কাটাকাটির এক পর্যায়ে সিফাত ধমকের স্বরে বললো-
-তুই না নিলে গেলো কই আমার লুঙ্গি? হোয়ার ইজ মাই লুঙ্গি জাহিদ?? ক্যান ইউ ফিল মাই সিচুয়েশন? এইখানে মিতু রাও আছে,অগো সামনে তুই আমারে এমনে বেইজ্জতি করবি?
এইবার পুরো ঘটনাই আমাদের সামনে পরিস্কার হয়ে গেলো। আমাদের হাঁসি কিছুতেই থামতে চাইলোনা। কিন্তু বাহিরে তা প্রকাশ করলামনা। রুম্পা মুখ চেপে হাঁসি আটকানোর চেষ্টা করে চেঁচিয়ে শুধালো-
-বন্ধু! এনি প্রবলেম?
সিফাত দাঁত কেলিয়ে জোরপূর্বক হাসার চেষ্টা করে বললো-
-নো প্রবলেম দোস্ত হে হে! তোরা রুমে যা গা। আমাগো গোসল শেষ, তগো কামও শেষ।
ওর কথার অর্থ বুঝতে পেরে চুপচাপ কাপড়গুলো সিঁড়িতে রেখেই কোনোরকমে রুমে ঢুকে উচ্চ স্বরে পেট চেপে হাসতে শুরু করলাম। মেঘা হাসতে হাসতে প্রায় খাট থেকেই পড়ে গেলো।
গায়ে হলুদের সকল আয়োজনই করা শেষ। সন্ধার দিকেই বোধহয় হলুদ পড়ানো হবে পুষ্পকে। বিকাল চারটা থেকেই সকলে সাজগোজ শুরু করে দিয়েছে। মেয়েদের মধ্যে প্রায় সকলেই শাড়ী পরেছে। আমিও পরলাম একটা নীল রঙের জামদানী শাড়ী। মেঘা,রুম্পা রা গত দুই ঘন্টা ধরেই মেকাপ করছে। এদের সাজ দেখে মনে হচ্ছে বিয়েটা পুষ্পের না, এদের দু'জনের।
-কিরে মুখে কিছুই তো দিসনাই। একটু লিপস্টিক দে ভালো দেখাবে।
ইচ্ছে না থাকার সত্বেও প্রায় জোর করেই পুষ্প আমাকে লাল রঙের একটা লিপস্টিক ঠোঁটে দিয়ে দিলো। এই নিয়ে আমি মহা বিরক্ত। কিছুক্ষণ পরপর আয়নায় তাকিয়ে নিজের ঠোঁটে এই টকটকে লাল লিপস্টিক দেখে মেজাজ খারাপ হয়ে যাচ্ছে আমার। ঠোঁটে লিপস্টিক লাগানো আমার বরাবরই অপছন্দ। মুখে বিরক্তির ছাপ বসিয়ে সিঁড়ি দিয়ে নামার পথেই অভ্রের সাথে ধাক্কা খেলাম। সবুজ রঙের একটা পাঞ্জাবী পরেছে অভ্র। ওকে দেখে আমার চোখ যেনো বেড়িয়ে আসতে চাইলো। অদ্ভুত সুন্দর দেখাচ্ছে ওকে। একদম স্ট্রবেরির বয়! আমাকে তাকিয়ে থাকতে দেখে অভ্র বললো-
-মুখ বন্ধ কর, মশা ঢুকবে।
ওর কথায় আমি কিছুটা অপমানিতবোধ করলাম। মনে মনে দশ সেকেন্ডের মধ্যে বিশটা গালিও দিয়ে দিলাম শয়তানটাকে। নিজেকে ঠিক কি মনে করে ও? কোনো সিনেমার নায়ক? মোটেও না।তুই মোটেও কোনো হিরো নস , বেটা তুই একটা জাহেদ খান!
আমাকে চুপ থাকতে দেখে কিছুক্ষণ বাঁকা চোখে,ভ্রু কুঁচকে আমার দিকে চেয়ে রইলো। তারপর পকেট থেকে একটা টিসু বের করে আলতো হাতে আমার ঠোঁটে থাকা লিপস্টিকগুলো মুছে দিতে দিতে বললো-
-আমার এতো সুন্দর ওষ্ঠদ্বয়ে এসব আর্টিফিশিয়াল প্রসাধনী মেখে তাদের সৌন্দর্য নষ্ট করার অধিকার তোকে কে দিয়েছে?
আমি নির্বাক চেহারা নিয়ে পিটপিট চোখে ওর মুখের দিকে তাকিয়ে রইলাম। এতো যত্নশীল লাগলো আমার ওর প্রতিটা শব্দ! আমাকে বিস্ময় নিয়ে তাকিয়ে থাকতে দেখে অভ্র মৃদু হাসলো। তারপর আমার চুলগুলো কানের পিছনে গুজে দিতে দিতে বললো-
-একা একা কোথাও ঘোরাফেরা করবি না। বাড়িতে অনেক ছেলেরা ঘোরাঘুরি করছে। এদের সামনে পড়ার কোনো প্রয়োজন নেই। আর শাড়ীর দিকে যেনো বিশেষ খেয়াল থাকে। মনে থাকবে?
আমি বাধ্য মেয়ের মতো মাথা উপরনিচ করে বোঝালাম, হ্যা মনে থাকবে।
-দোস্ত কুল কুল। আমি দেখতেছি কি করা যায়। এই সিফাত একটা বুদ্ধি বাইর কর তারাতাড়ি।
রাগে এই মুহূর্তে আমার শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে। পুষ্পের চাচাতো বোনটাকে এই মুহূর্তে পুকুরে চুবাতে পারলে ভীষণ তৃপ্তি হতো আমার। এতো বেহায়া কেনো এই মেয়েটা? বারবার রঙঢঙ করে অভ্রের সামনেই কেনো যেতে হবে ওকে? এতোগুলো চেয়ার থাকতে অভ্রের পাশেই বসতে হলো এই অসভ্য মেয়েটাকে? দুনিয়াতে কি ছেলের আকাল পড়েছে তোর জন্য? রাগে দুঃখে হাতের কাঁচের চুরিগুলো খুলে ভাঙতে শুরু করলাম আমি।
অভ্র মনোযোগ দিয়ে ফোন টিপছে। আশেপাশের কোনোদিকেই ওর তেমন কোনো খেয়াল নেই।সিফাত ওর কানের কাছে ফিসফিস করে কিছু বলতেই অভ্র পাশ ফিরে লামিয়াকে নিজের পাশের চেয়ারে আবিষ্কার করলো। তারপর এদিক সেদিক কিছু একটা খুঁজতে লাগলো। পছনে তাকিয়ে আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে চোখের ইশারায় ওর কাছে যেতে বললো আমায়।
-লামিয়া, বোন আমার তুমি একটু অন্য চেয়ারে গিয়ে বসবে? আসলে আমি আমার বউ ছাড়া এক মুহুর্তও কোথাউ থাকতে পারিনা। তুমি বসে আছো দেখে আমার বউ টা দেখো এতোক্ষণ আমার থেকে কতো দূরত্ব নিয়ে বসে ছিল। তোমাকে দেখলে আমার বোন বোন লাগে তা-ই বলছি কি, তুমি একটু এডজাস্ট করতে পারবে? আমি আবার তোমার ভাবিকে ছাড়া থাকতে পারিনা। ওকে ছাড়া থাকলে আমার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়।
কথাগুলো একনাগাড়ে বলে গেলো অভ্র। মেঘা,রুম্পা,সিফাত,জাহিদ ওরা সকলেই ঠোঁট টিপে হাসছে। ওর কথায় লামিয়া যতো না বিস্মিত, তার চেয়ে বেশি বিস্মিত হলাম আমি। আমাকে কোনো প্রকার অস্বস্তি ছাড়াই ওদের সামনে বউ ডেকে ফেললো?
-উনি আপনার ওয়াইফ?(আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে)
কেমন অবিশ্বাস্য চেহারায় লামিয়া কথাটা জিজ্ঞেস করলো। অভ্র পূনরায় বেশ স্বাভাবিক কন্ঠেই জবাব দিল।
-কেনো শুনতে পাওনি? ও আমার একমাত্র বউ,আর তোমাদের একমাত্র ভাবী।
যোগ্য জবাব পেয়ে লামিয়া হতাশ মুখে চুপচাপ চেয়ার ছেড়ে দিল। লামিয়া উঠে যেতেই সবাই শব্দ করে হেসে ফেললো-
আমি তখনো মুখ ফুলিয়ে অভ্রের পাশে বসে। আমাকে নির্বাক হয়ে বসে থাকতে দেখে অভ্র কিছুক্ষণ পরপর আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছে। তারপর ধমকের স্বরে বললো-
-কি সমস্যা? শোনাই দিলাম তো কথা,তাও মুখ ফুলাই আছোস কেনো?
আমি অভিমানী স্বরে বললাম-
-জানিনা।
অভ্র মুখে রহস্যময় হাসি টেনে আমার কানের কাছে ফিসফিস করে বললো-
-জেলাস???
-মোটেও না।(মুখ ভেঙিয়ে)
অভ্র জবাবে আমার মুখের দিকে তাকিয়ে রইলো কেবল।তারপর, আমার চেয়ার টা টেনে ওর চেয়ার এর কাছাকাছি এনে আমার হাত টা শক্ত করে ধরে বললো-
-অভ্রের নজর অন্য কোনোদিকে ঘুরবেনা,ম্যাডাম। অভ্রের নজর মূর্তির ন্যায় এক দিকেই স্থির। মিতু ছাড়া অভ্র পৃথিবীর সবকিছুই ঝাপসা দেখে। অভ্রের সকল মুগ্ধতা, সকল কৌতুহল শুধু মিতুর বেলাতেই। যার এমন এক অভ্র রয়েছে, তার কি অন্য কাউকে ইর্ষার করার কোনো প্রয়োজন আছে?
কথাগুলো একনাগাড়ে বলে গেলো অভ্র। চারিদিকে গানবাজনার আওয়াজ। সবার মনোযোগ স্টেজের দিকে, আর একজনের মনোযোগ তার প্রেয়সীর অভিমানিনী মুখে! তার মনোযোগী নয়নেরা ক্লান্ত হয়না! আজন্ম বিস্ময় নিয়ে চেয়ে থেকেও তাদের তৃপ্তি ফুরোয় না! যেনো তাঁদের মুগ্ধতা কেটে গেলেই ভস্ম হয়ে যাবে পৃথিবী! আর আমার বেপরোয়া পুরুষ তাদের মুগ্ধতা কিছুতেই ফুরোতে দিতে ইচ্ছুক নয়।
আজকের পর্ব নিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না 🧡
